1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণ-শুনানি-দলিত জনগোষ্ঠীর সরকারি পরিসেবা অন্তর্ভুক্তিকরণ সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বৃহস্পতিবার ১২ডিসেম্বার দুপুরে ডুমুরিয়া উপজেলার ৯নং সাহস ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পর্যায়ে গণ-শুনানি-দলিত জনগোষ্ঠীর সরকারি পরিসেবা অন্তর্ভুক্তিকরন দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী এবং সেবা প্রদানকারীদের মধ্যে সামাজিক জবাবদিহিতার শিক্ষণ যার মাধ্যমে দলিতদের উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহন এবং সমাজিক পরিসেবার আওতায় অন্তর্ভুক্ত করার জন্য জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা।

বেসরকারী উন্নয়ন সংস্থা দলিত, ইসলামিক রিলিফ সুইডেন এর আর্থিক সহযোগিতায় স্থানীয় দলিত সংস্থা যশোর জেলার কেশবপুর উপজেলার ৫টি ইউনিয়ন, নড়াইল জেলার সদর উপজেলার ৫ টি ইউনিয়ন, বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা জেলার বসবাসরত দলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর যুবক ও যুবতীদেরকে অধিকার সচেতন, নেতৃত্ব প্রদানে সক্ষমতা বৃদ্ধি, সামাজিক ও লিঙ্গ বৈষম্য প্রতিরোধ, বাল্য বিবাহহ্রাস, কমিউনিটি ও সেবাপ্রদানকারী সংস্থার মাঝে সম্পর্কের উন্নয়ন, শিক্ষা সহায়তা প্রদান করার লক্ষ্যে “রাইটস অব দলিত’স (আরআইডি)” প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গণ শুনানি (দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী এবং সেবা প্রদানকারীদের মধ্যে সামাজিক জবাবদিহিতার শিক্ষণ যার মাধ্যমে দলিতদের উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহন এবং সমাজিক পরিসেবার আওতায় অন্তর্ভুক্ত করার জন্য জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা।

উক্ত ইউনিয়ন পর্যায়ে গণ-শুনানি সভার উদ্বোধনী ঘোষনা করবেন সাহস ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম। গণ-শুনানি সভায় স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন উত্তম কুমার দাস, হেড অব প্রোগ্রাম (ইনচার্জ), দলিত, খুলনা।

গণ-শুনানি সভায় স্থানীয় দলিত যুব নেতৃবৃন্দ দলিত জনগোষ্ঠীর সমস্যাসমূহ উপর আলোচনা ও বাস্তবায়নের দাবি সমূহের উপর আলোচনা ও বাস্তবায়নের দাবি সমূহঃ রাস্তা নির্মান, নিরাপদ পানি, ভিজিডি, কাবিখা, নলকূপ, পয়ঃনিষ্কাশন। গণ-শুনানি সভাটি পরিচালনা করেন দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোসাঃ আনজুমান আরা। সভায় স্থানীয় পর্যায়ে সাহস ইউনিয়ন পরিষদের জনপ্রতিধি, প্রসাশনিক কর্মকর্তা, দলিত সংস্থার জেলা প্রকল্প কর্মকর্তা বিনয় কৃষ্ণ রানা, রিড প্রকল্পে ফিন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার প্রতাপ কুমার দাশ, সাহস ইউনিয়ন পরিষদের দলিত যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গনশুনানী কর্মসূচীতে উপস্থিত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ ও ইউপি মেম্বারগণ দলিত জনগোষ্ঠীর দাবি, সমস্যাসমূহ মন দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাদের সুচিন্তিত মতামত ও আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park