1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় উদ্ভাবনী ধারণা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ‘আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা’ উপস্থাপন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও প্রতিযোগিতা:

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আইসিটি অফিসার শেখ সুমন হাসান। বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, শিক্ষক সিরাজুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, শিক্ষক মোঃ শাকিল আহমেদ ও এস এম আরিফুজ্জামান।

ডুমুরিয়া উপজেলার ১০টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিজয়ীদের তালিকা:

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন:

প্রথম স্থান: শেখ নিয়াজ ইফতেখার (ডুমুরিয়া হাজি ডাঙ্গা খলশি মাধ্যমিক বিদ্যালয়) দ্বিতীয় স্থান: তাসনিম জাহান মীম (গুটুদিয়া অঙ্কুর মাধ্যমিক বিদ্যালয়) তৃতীয় স্থান: মাইশা জামান (শাহাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়)

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খুলনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান আয়োজকরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park