1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় কোরবানির ঈদকে ঘিরে গরুর খামারিদের ব্যস্ততা, হাট কাঁপাচ্ছে ‘রাজা মানিক’

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলার গরু খামারগুলোতে চলছে প্রস্তুতির ব্যস্ততা। উপজেলার ১৪টি ইউনিয়নে হাজারো খামারি দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করে কোরবানির হাটে তুলতে প্রস্তুত হচ্ছেন। লক্ষ্য—ভালো দাম পাওয়া এবং নিরাপদ গো-মাংস সরবরাহ।

উপজেলার খামারগুলোতে দেশীয়, সিন্ধি, পাকিস্তানি ও অস্ট্রেলিয়ান জাতের গরু পালন ও মোটাতাজাকরণের কাজ পুরোদমে চলছে। উপজেলার প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, ৯ হাজার ৫৯৮ জন খামারি এ বছর গবাদিপশু পালন করছেন এবং প্রায় ৪১ হাজার ৮৩৬টি পশু উৎপাদিত হবে বলে ধারণা করা হচ্ছে, যা স্থানীয় চাহিদা পূরণে পর্যাপ্ত।

শনিবার উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মিনু সাহার খামারে ৪০ মনের একটি গরু পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশরাফুল কবির, ভেটেরিনারি সার্জন ডা. আবু সাঈদ সুমন এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ অনেকে। চার বছর বয়সী গরুটির নাম রাখা হয়েছে ‘রাজা মানিক’। মালিক মিনু সাহা জানান, গরুটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে, তার নির্দেশনা শুনে গরুটি সাড়া দেয়। গরুটির দাম চেয়েছেন ১৬ লাখ টাকা, তবে ১৪ লাখ হলে বিক্রির কথা ভাবছেন।

মিনু সাহা বলেন, “বর্তমানে আমার খামারে দেশি ও অস্ট্রেলিয়ান জাতের ৮টি গরু রয়েছে। তাদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা। তবে বিগত বছরের লোকসান এখনো কাটিয়ে উঠতে পারিনি।”

অপর খামারি আমির হামজা জানান, আগে খামারে ৮টি গরু থাকলেও বর্তমানে ৫টি রয়েছে। কোরবানিতে তিনি প্রায় ৫০ হাজার টাকা দামের তিনটি গরু বিক্রি করবেন।

এদিকে খর্নিয়া হাটে আসা ক্রেতা মোঃ জামাল ও জুয়েল জানান, গত বছরের তুলনায় এবছর গরুর দাম প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ বেশি। বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে তাদের খরচ বেড়েছে, ফলে গরুর দামও বেশি চাওয়া হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল কবির জানান, “খামারিদের উৎসাহ দিতে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়া এনজিও ‘পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)’ আরএমটিপি প্রকল্পের আওতায় ৪৯ জন খামারিকে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।”

তিনি আরও বলেন, “গরু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ও হরমোনের ব্যবহার এখন প্রায় বন্ধ। তারপরও ৩টি পশুর হাটে ৫ জন করে ৩টি মেডিকেল টিম গঠিত হয়েছে, যারা নিয়মিত খামারগুলো পরিদর্শন করে অবৈধ মোটাতাজাকরণ প্রতিরোধে কাজ করছে।”

এবার ডুমুরিয়ায় ১৪টি ইউনিয়নে ৩টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসছে, যেগুলোতে প্রশাসনের বিশেষ তদারকি থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park