1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় বিষয়ে  দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়া গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় বিষয়ে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গনের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা মঙ্গলবার৪জানুয়ারী সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জনাব মো: আসাদুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার(ভারপ্রাপ্ত)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী করতে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচার ব্যবস্থা সক্রিয় করতে হবে। হিসাব সহকারীগন গ্রাম আদালতের নথি রেজিস্টার নিয়মিত আপডেট করবে। প্রতিমাসে নির্ভুলভাবে মাসিক রিপোর্ট প্রদান করবে এবং মামলা গ্রহণ ও নিষ্পত্তি ক্ষেত্রে লক্ষ্য মাত্রা অর্জন করতে হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত বিষয়ক এজেন্ডা থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত তৃতীয় পর্যায় প্রকল্পের খুলনা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমন্বয়কারি শিশির চৌকিদার ও মরিয়ম খাতুন। এছাড়া ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের সকল এএসিও, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park