1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় জলবায়ু সহনশীল মৎস্য উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়ায় “কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় মৎস্য খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রুদাঘরা ইউনিয়নের দক্ষিণ মিকশিমিল মৎস্য আহরণোত্তর সেবা প্রদান কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মৎস্য সম্পদ ও মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষিত রাখতে কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

কর্মশালায় মৎস্য চাষি, মৎস্যজীবী ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি, সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা কৌশল এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. রিগান। বিশেষ অতিথি ছিলেন ড. আবুল হাছানাত, ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর (FAO) ঢাকা; কিংকর চন্দ্র সাহা, ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এক্সপার্ট (FAO) ঢাকা; মো. মাসুদুর রহমান, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (FAO) খুলনা; এবং রফিকুল ইসলাম খান, ফিল্ড কো-অর্ডিনেটর (FAO) খুলনা।

আলোচনা সভার পূর্বে অংশগ্রহণকারীদের মধ্যে মাছ ধরার জাল, বালতি, মগ, ট্রে, টেবিল, বেলচাসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কার্যক্রম মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সহনশীল মৎস্য ব্যবস্থাপনা গড়ে তুলতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park