1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক, হাসপাতালে ভিকটিম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উজ্জ্বল গাইন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার কুশারহুলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল গাইন একই গ্রামের মৃত বিকাশ গাইনের ছেলে এবং কৃষিকাজে নিয়োজিত। তিনি সকালে প্রতিবেশী ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভনে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর নিচতলার একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে।

ঘটনার পরপরই শিশুটির কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা উজ্জ্বলকে হাতেনাতে ধরে ফেলেন এবং পরে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে গণধোলাই দেন। পরে স্থানীয় জনতা তাকে পুলিশে সোপর্দ করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, “শিশু ধর্ষণের অভিযোগে উজ্জ্বল গাইনকে আটক করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিম শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।”

জানা গেছে, অভিযুক্ত উজ্জ্বলের আগেও তিনটি বিয়ে হয়েছে। তার প্রথম স্ত্রী কন্যাসন্তানসহ ভারতে চলে যান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খলসীবুনিয়ায় থাকলেও পরে বিচ্ছেদ হয়। বর্তমানে গোপালগঞ্জ এলাকায় বসবাসরত তৃতীয় স্ত্রীর ঘরে তার দুই বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

ওসি আরও জানান, শিশুটির পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park