
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সকলের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা এবারের নববর্ষ উদযাপনকে সফল করতে চাই।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন — ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, আইসিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।