1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫। ৩০ জুন (রবিবার) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষি রূপান্তর, পুষ্টি, উদ্যোক্তা বিকাশ ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন।

প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুবির কুমার বিশ্বাস এবং অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. তৌহিউদ্দীন ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, এস.এম. জাহাঙ্গীর আলমসহ অনেকে।

ডুমুরিয়ার ১৪টি ইউনিয়ন থেকে আগত ১০০ জন কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা কংগ্রেসে অংশ নেন।

আলোচনায় কৃষি উদ্যোক্তা তৈরি, নিরাপদ খাদ্য উৎপাদন, ফসলের বহুমুখীকরণ, প্রযুক্তিনির্ভর কৃষি, পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি চাষের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park