1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়া পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় খুলনার ডুমুরিয়া পূবালী ব্যাংক উপ‌শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকের শাখায় এ ইসলামিক কর্নারের উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক ইসলামী কর্নারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহককে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।

পূবালী ব্যাংক ডুমুরিয়া শাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান শেখ মোহাম্মাদ সামসুদ্দোহা।

বিশেষ অতিথির বক্তব্য দেন- পূবালী ব্যাংকের সহকারী কৈয়া বাজার শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম , এ সময় আরও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খান ইসমাইল হোসেন, ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান সরদার, মোঃ বাহাউদ্দিন মোল্লা, শেখ  শওকত হোসেন, মেহেদী হাসান রাশেল, বিশ্বজিৎ কুণ্ডু,অক্ষয় কুমার দাস, শ্যামল দাসসহ‌আরো অনেকেই

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংক অফিসার আব্দুল আজিজ মিনা, উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন গুটুদিয়া  জামে মসজিদের ইমাম মাওলানা ইফতেখার সিদ্দিক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park