1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় ফেজ)’–এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে ডুমুরিয়ায়।

সোমবার (২ জুন) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোরের শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌহিদুর ইসলাম। সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সহকারী পরিচালক হোসেনুর রহমান, মোঃ আইনাল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান এবং সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন, বিএনপি খুলনা জেলা সদস্য মোঃ সরোয়ার হোসেন, আব্দুল মালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের ৫৭ লাখ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বেদে, তাঁতী, কামার, কুমার ও জেলে সম্প্রদায়ের দারিদ্র্য হার বেশি। এসব পেশাজীবীদের আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। তাদের মূলধারায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সেমিনারে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগণের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং তারা জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park