
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর প্রস্তুতি হিসেবে প্রিজাইডিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ডুমুরিয়া কলেজ অডিটরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, খুলনা, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা, জনাব মোঃ সোহেল সামাদ।
প্রশিক্ষণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার, এবং এতে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত ইনচার্জ জনাব মোঃ কামাল সহ উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ।
প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন প্রক্রিয়া, দায়িত্ব ও আইনগত নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই ধরণের প্রশিক্ষণ সুষ্ঠু ও স্বচ্ছ ভোট নিশ্চিত করার জন্য অপরিহার্য।