1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে লেবু চাষে উজ্জ্বল সম্ভাবনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) 

খুলনার ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে বাতাবি লেবুর চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। অনুকূল জলবায়ু, ফলন ভালো হওয়া এবং বাজারে চাহিদা থাকার কারণে এখানকার কৃষকরা লেবু চাষে ঝুঁকছেন। এতে যেমন পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে, তেমনি কৃষকেরাও লাভবান হচ্ছেন।

বাতাবি লেবু ভিটামিন ‘সি’-এর অন্যতম উৎকৃষ্ট উৎস। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক গড়ে ৫০ গ্রাম বাতাবি লেবু খেলে তার দৈনিক প্রয়োজনীয় ভিটামিন ‘সি’-এর চাহিদা পূরণ হয়। এটি স্কার্ভি রোগ প্রতিরোধ, দাঁত, মাড়ি ও পেশিকে মজবুত করে এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি বাতাবি লেবুর গাছ ছাতার মতো আকৃতির এবং পাতা ঘন গাঢ় সবুজ। সাধারণত ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে এবং সেপ্টেম্বর-অক্টোবরে ফল সংগ্রহ করা যায়। প্রতিটি গাছে গড়ে ৫০-৫৫টি ফল ধরে। প্রতিটি ফলের ওজন ৮৫০ থেকে ১১০০ গ্রাম পর্যন্ত হয়। শাঁস সাদা, রসালো, সুস্বাদু, মিষ্টি এবং সম্পূর্ণ তিতাবিহীন।

ডুমুরিয়ার হালকা দোআঁশ ও পলি দোআঁশ মাটি বাতাবি লেবুর জন্য বিশেষ উপযোগী। জলাবদ্ধতা সহ্য না করায় এ অঞ্চলের উঁচু ও মাঝারি উঁচু জমিতে চাষ বেশ ফলপ্রসূ হচ্ছে। জুন-সেপ্টেম্বর মাসে চারা রোপণের উপযুক্ত সময়। প্রতি গর্তে ১০-১৫ কেজি জৈব সার এবং পরিমিত টিএসপি ও এমপি প্রয়োগে ফলন বৃদ্ধি পাচ্ছে।

চাষিদের মতে, সঠিক পদ্ধতিতে পরিচর্যা, সেচ ও আগাছা দমন নিশ্চিত করা গেলে প্রতি গাছে বছরে গড়ে ৪০-৫০টি উন্নত মানের ফল পাওয়া যায়, যা বাজারে বিক্রি করে ভালো লাভ তোলা সম্ভব।

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডুমুরিয়ার আবহাওয়া ও মাটি লেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের প্রশিক্ষণ, বীজ ও সার সহায়তা দিলে এই অঞ্চলে লেবু চাষ একটি লাভজনক বাণিজ্যিক খাতে পরিণত হতে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park