1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ : আলোচনা সভা, র‍্যালি ও অদম্য নারীদের সংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা

ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, র‍্যালি এবং উপজেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সাবিতা সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, মহিলা স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সাংবাদিক শেখ মাহতাব হোসেন এবং সহকারী অধ্যাপক আব্দুল হালিম ঢালী।

সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবনদর্শন, নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান এবং সমাজ সংস্কারে তাঁর সংগ্রামী ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানান। নারী জাগরণে রোকেয়ার প্রভাব আজও সমাজকে আলোকিত করে যাচ্ছে—এমন মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—স্মৃতিকণা মালাকার, সুবর্ণা মুখার্জী, পারভীন আক্তার, মুক্তা আক্তার ও সাবতিনা ইয়াসমিন। আলোচনা সভার পূর্বে একটি বিশাল র‍্যালি ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park