1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় ভিয়েতনামী জাতের নারকেল চাষে সাফল্য, বাণিজ্যিক সম্ভাবনা উজ্জ্বল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:

ডুমুরিয়া উপজেলায় ভিয়েতনামী জাতের নারকেল চাষ সফলভাবে বিস্তৃতি লাভ করছে। স্থানীয় জাতের তুলনায় এ জাতের নারকেল গাছ অধিক ফলনশীল, যা বছরে গড়ে ২৫০ থেকে ৩৫০টি নারকেল উৎপাদন করে।

রোপণের আড়াই বছরের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে এবং প্রতিটি সবুজ নারকেলে গড়ে ৩০০ থেকে ৩৫০ মিলিলিটার পানি থাকে। বাংলাদেশের আবহাওয়া এই জাতের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, বাণিজ্যিকভাবে এই নারকেল হাফ ড্রাম, ছাদ ও পুকুরপাড়ে সহজেই চাষ করা সম্ভব। এ জাতের নারকেল চাষ দেশের কৃষি ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

বাংলাদেশের উপকূলীয় এলাকায় লবণাক্ত পানিতেও এই নারকেল গাছ চাষ করা সম্ভব, যা অন্যান্য ফসলের তুলনায় পরিবেশের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। হর্টিকালচার সেন্টারগুলোর মাধ্যমে কৃষকদের মাঝে চারা সরবরাহ করা হচ্ছে এবং এই নারকেল চাষ সম্প্রসারণে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে।

নারকেলের গুণাগুণের কথা বিবেচনায় নিয়ে সরকারিভাবে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, যাতে দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত নারকেল রপ্তানি করা যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park