
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা।
খুলনার ডুমুরিয়া উপজেলার মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় নব নির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি, মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মুফতি আব্দুল কাইউম জমাদ্দারকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ সভার আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ কে. এম. জাকির হোসেন-এর সভাপতিত্বে এবং বাংলা প্রভাষক মশিউর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার। এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আঃ রশিদ আল আযাদ, সাবেক প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ইংরেজি প্রভাষক রেজওয়ানুল হক, অভিভাবক সদস্য অহিদুজ্জামান খান, এতিমখানা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার রোকনুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আলোচনা শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং সুন্দর ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার ২০২৫ সালে শহীদ স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় ও মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন। তাছাড়া তিনি শরাফপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।