1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় মরহুম ইউপি চেয়ারম্যান শেখ দিদার হোসেনের কবর জিয়ারতে ইউএনও মুহাম্মদ আল-আমিন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন জেলা প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)

তারিখ: ২ মে ২০২৫

ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান শেখ দিদার হোসেনের কবর জিয়ারত করেছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টায় মরহুম চেয়ারম্যানের গ্রামের বাড়িতে গিয়ে তিনি কবর জিয়ারত করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, অ্যাডভোকেট খালিদ হোসেন সোহাগ, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান জমাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান, ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, আব্দুল হালিম, হযরত আলী, মুক্তার হোসেন মোড়ল এবং সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন।

কবর জিয়ারত উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা। তিনি মৃতের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করেন।

ইসলামী আদর্শ অনুযায়ী, কবর জিয়ারত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মৃত ব্যক্তির জন্য দোয়া এবং জীবিতদের জন্য পরকাল স্মরণ করার সুযোগ। হাদিস অনুযায়ী, ‘কবর জিয়ারত করো, কারণ তা তোমাদের মৃত্যু স্মরণ করিয়ে দেবে।’ – (মুসলিম)

প্রয়াত শেখ দিদার হোসেন ছিলেন খর্নিয়া ইউনিয়নের একজন জনপ্রিয় ও মানবিক নেতা। তাঁর মৃত্যুতে স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ইউএনওর এই উপস্থিতি তাঁর প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park