1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডুমুরিয়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। এরপর স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কলেজ মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমিন। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়জিদ, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মনির হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।

অনুষ্ঠানে পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা রক্ষা ও উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park