1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় মাছ ও চিংড়ির উত্তম চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা

ডুমুরিয়ার আরাজি সাজিয়াড়া আইতলা আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি, ডুমুরিয়া, খুলনার আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্প প্রকল্প বাস্তবায়নেঃ মৎস্য অধিদপ্তরসহ-বাস্তবায়নকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মাছ ও চিংড়ির উত্তম চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া মৎস্যবীজ উৎপাদন খামার, ২৫ জন বাছাই কৃত চাষীদের নিয়ে ১দিনের‌ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলা মৎস্য ফার্মের ক্ষেত্র সহকারী জে এম নিজাম উদ্দিন, মোঃ আলাউদ্দিন ও এস ডি এফ ক্লাস্টার অফিসার ওয়াকিবুন্নেছা, প্রমুখ। প্রধান অতিথি বলেন বাংলাদেশের সমুদ্রের আয়তন বেশি বড় নয়। সমুদ্রকে বাঁচিয়ে রাখতে না পারলে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। বলার সময় অনেকেই বিশাল সমুদ্র বললেও বাংলাদেশের সমুদ্র অঞ্চল বড় নয়।

সমুদ্রের আয়তনে পৃথিবীর ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশর অবস্থান নিচের দিক থেকে ১৩তম। যেহেতু আমাদের সমুদ্র অঞ্চল ছোট তাই আমাদের সমুদ্র রক্ষার ক্ষেত্রেও অধিক যত্ন নিতে হবে। টেকসই পরিকল্পনা ছাড়া কোনো কোনো কাজকর্ম সমুদ্রে করা যাবে না। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক বলেন নদী ও সমুদ্রের উপর চাপ কমাতে জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে মাছ ও চিংড়ি চাষের পরামর্শ দেন। তিনি আরও বলেন প্রকল্প হতে মাছ চাষের জন্য গ্রাম সমিতির উক্ত প্যাকেজের সবাইকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park