1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষ হিমশিম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

প্রায় দুই মাস ধরে ডুমুরিয়ার কাঁচাবাজারে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। বিক্রেতারা বলছেন, ঋতু পরিবর্তন ও পণ্যের ঘাটতি মূলত দাম বাড়ার পেছনের কারণ।

বৃহস্পতিবার সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় টমেটোর দাম প্রতি কেজি ৮০ টাকা, দেশি টমেটো ১০০–১১০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ৯০ টাকা, কালো গোল বেগুন ১২০ টাকা, শিম ৩৫ টাকা, দেশি শসা ৬০ টাকা, কাকরোল ৯০ টাকা, পটল (হাইব্রিড) ৫০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, দেশি রসুন ১২০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা এবং চায়না আদা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও লেবু প্রতি হালি ২০–২৫ টাকা, কাঁচা কলা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজার এখন তাদের নাগালের বাইরে। মোতাহার হোসেন বলেন, “দাম দিন দিন বাড়ছে, আর আমরা শুধু সহ্য করছি। খেয়ে বাঁচারও সমস্যা হচ্ছে।” মোস্তাফিজুর রহমান আরও যোগ করেন, “আগের সরকার বা বর্তমান সরকারও দাম নিয়ন্ত্রণে ব্যর্থ। আমরা অল্প বেতনের মানুষদের জন্য এটি বড় সমস্যা।”

বিক্রেতারা জানান, অসময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়েছে, তাই দাম ঊর্ধ্বমুখী। শীত আসার সঙ্গে সঙ্গে আশা করা যায় দাম কিছুটা কমবে।

মাছ ও মাংসের বাজারও ঊর্ধ্বমুখী। কক মুরগির দাম আবার বৃদ্ধি পেয়েছে, তবে অন্যান্য মাংসের দাম স্থিতিশীল রয়েছে।বাজারে পণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ মানুষ ক্রমশ হিমশিম খাচ্ছেন, যা এলাকায় গভীর উদ্বেগের বিষয় হিসেবে দেখা দিচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park