1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডুমুরিয়ায় সমাজসেবা অধিদফতরের ক্ষুদ্রঋণ কার্যক্রম নিয়ে সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

সমাজসেবা অধিদফতরাধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে খুলনার ডুমুরিয়ায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, ডুমুরিয়া।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনার পরিচালক (উপসচিব) জনাব অনিন্দিতা রায়। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে অংশ নেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আল-আমিন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আইনাল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাশ, বিভিন্ন প্রকল্পগ্রামের গ্রাম কমিটির সভাপতি, কর্মদলের নেতৃবৃন্দ, মাতৃকেন্দ্রের ঋণগ্রহীতা, প্রতিবন্ধী ঋণগ্রহীতা ও ইউনিয়ন সমাজকর্মীরা।

৫৪ জন উপকারভোগীর মাঝে ২১ লাখ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ সেমিনার শেষে বিকেলে আয়োজিত পৃথক অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের আওতাধীন ৫টি প্রকল্পগ্রামের ৫৪ জন উপকারভোগীর মাঝে মোট ২১ লাখ ১৫ হাজার টাকার ক্ষুদ্রঋণ চেক হস্তান্তর করা হয়। এছাড়া, উপজেলার নিবন্ধিত ১২টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার মাঝে ১৫ লাখ ৭২ হাজার টাকার অনুদান চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় এবং বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক কানিজ মোস্তফা ও সহকারী পরিচালক মো. আইনাল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক উপকারভোগী নির্বাচনের মাধ্যমে এ কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করা সম্ভব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park