1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

ডুমুরিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জামায়াত অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর মাওলানা মুখতার হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, থানা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস ও মাওলানা ফরহাদ আল মাহমুদ।

অনুষ্ঠানে ডুমুরিয়া ও আশপাশের বিভিন্ন প্রেসক্লাবের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমীন, সাবেক সভাপতি বিলায়েত হোসেন, নয়াদিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জি, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মঈন উদ্দীন, ইত্তেফাক প্রতিনিধি আবদুস সালাম, শেখ সিরাজুল ইসলাম (সময়-এর খবর), সুব্রত ফৌজদার (যায়যায়দিন), সুজিত মল্লিক (প্রবাহ), মনিরুল ইসলাম (সময়-এর খবর), আশরাফুল আলম, আরিফুজ্জামান নয়ন (খুলন্ঞ্চাল), রফিকুল ইসলাম (জন্মভূমি), ফরিদুর ইসলাম (দৈনিক যশোর), ইব্রাহিম রেজা (গ্রামের কাগজ), আবদুল সালাম (সময়ের খবর), সাংবাদিক বাদশা (খুলনার সময়ের খবর), জাহিদুর ইসলাম বিপ্লব (পূর্বাঞ্চল), চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালিত হয় এবং ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park