1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ার‌ চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডুমুরিয়া (খুলনা)  শেখ মাহতাব হোসেন।

খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় ”চুকনগর গণহত্যা দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন, বিএনপি ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুকনগর গণহত্যা-৭১ স্মৃতিরক্ষা বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া চুকনগর কলেজ, হাসানিয়া দাখিল মাদ্রাসা, চুকনগর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করে।

এরপর খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হকের পক্ষে ¯’ানীয় বিনেপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বধ্যভুমিতে ফুল দিয়ে ৭১ এর গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষ হলে বধ্যভুমি চত্বরে ৭১ এর গণহত্যায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।

অন্যান্যের মধ্যে উপ¯স্হিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ আবুল কালাম মহিউদ্দিন, চুকনগর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হাফিজ মাহমুদ, ডুমুরিয়া থানার এস আই শাহীন কাদির, ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীন, চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুল ইলাম, কাঠাঁলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপি নেতা শেখ আবু শাহামা, প্রভাষক মনিরুল হক, হাসানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহীন কাদির, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, সরদার দৌলত হোসেন, চুকনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা মাহবুব আলম, মফিজুল ইসলাম শেখ, আব্দুল হাই শেখ, মৃনাল কান্তি দাস, সোহেল মাহবুব, হুমায়ুন কবির, ছাত্রদল নেতা মেহেদী হাসান তুহিন, দিপু মল্লিক, সুদেব কুমার দাস, রিফাত শেখ, সাজিদ শেখ, গাজী ফয়সাল প্রমুখ,

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park