1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় মানবাধিকার ও স্বাস্থ্যসেবা সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথকেয়ার সোসাইটির সদস্যদের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা ‘গেইন’-এর কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া মানবাধিকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাইউম জমাদ্দার। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লা ও কোষাধ্যক্ষ বিএম নাজিম উদ্দিন।

সভায় বক্তারা মানবাধিকার রক্ষা, গ্রামীণ স্বাস্থ্যসেবা বিস্তার এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে সংগঠন ও গেইন-এর যৌথ উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা ও সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।

আলোচনায় অংশ নেন সংগঠনের নির্বাহী সদস্য ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সংগঠনের মহিলা সম্পাদিকা ও গেইনের কর্মকর্তা মুক্তা আক্তার, গোবিন্দ কুমার পাল, মাস্টার জাহিদুর রহমান, আ. সালাম মাদুকার, মো. মনির, মীনাক্ষী মণ্ডল ও ইরানি আফরোজ প্রমুখ। সভা শেষে অংশগ্রহণকারীরা মানবাধিকার ও স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সংগঠনের ভূমিকা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park