1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্বাচনী সমাবেশে গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন, “এই ঘটনাটি খুবই দুঃখজনক।”তিনি বলেন, “আমরা অবশ্যই তার উপর এই ধরনের হামলার নিন্দা জানাচ্ছি। আমেরিকা সবসময় তাদের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করে। গত ৮-১০ জুলাই পর্যন্ত চীনে তার তিন দিনের দ্বিপাক্ষিক সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনকালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রামের ওপর গুলিবর্ষণের বিষয়ে মন্তব্য করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, আমেরিকার মতো সভ্য দেশ ও গণতান্ত্রিক দেশে কীভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলা হলো?তিনি বলেন, “ট্রাম্প আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন।” তবে তিনি তার কানে আঘাত পেয়েছেন।ডেমোক্রেটিক পার্টি হামলার জন্য সরকারকে দায়ী করেনি। তবে, প্রেসিডেন্ট জো বাইডেন হামলার নিন্দা করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন হবে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত সরকার গ্রেনেড হামলার জন্য তাকে দায়ী করেছিল। পরবর্তীতে তদন্তে তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সম্পৃক্ততা পাওয়া যায় এবং তারা মামলায় দোষী সাব্যস্ত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারণা সমাবেশের সময় কানে গুলিবিদ্ধ হন। গুলি বর্ষণ করা হলে তিনি মঞ্চ ত্যাগ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park