1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডোমারের ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল আলম বিপিএএ’কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা স্কাউটস।

সোমবার (১লা জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী।

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, দিনাজপুর অঞ্চল স্কাউটসের উপ-কমিশনার মোঃ কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ রবিউল আলম, শালকী মুক্ত মহাদলের সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম বাবু, স্কাউট আন্দোলনের অন্যতম সারথী বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ সহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ তার কর্মস্থলের স্মৃতিচারণ করে বলেন, ‘দেশ ও জাতির আগামীর কাণ্ডারী নতুন প্রজন্মকে সঠিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করতে হবে। শিশু-কিশোরদের মেধা বিকাশে ও সৃজনশীল মনন তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে স্কাউট। ডোমার উপজেলা স্কাউটস আরও বহুদূর এগিয়ে যাক।’ তার নতুন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সবার কাছে দোয়া চান সদ্য বিদায়ী এই কর্মকর্তা।

আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাফল্যের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে, অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন থেকে কাব ও স্কাউট সদস্যদের গার্ড অন অনারের মাধ্যমে বিদায়ী ইউএনওকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হয়। শেষ ভাগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রুপ সভাপতি, ইউনিট লিডার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ স্কাউট ও কাব সদস্যবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park