
মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি:
ঢাকায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়ারামপুর বাজারে গিয়ে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য তিন দফা দাবির পক্ষে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়।