1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাকোপ জামায়াত আমির নিহত, আহত ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জামায়াত কর্মী—মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন।

শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে অংশ নিতে খুলনার দাকোপ থেকে আসা একটি মাইক্রোবাস থামিয়ে কর্মীরা চা খাচ্ছিলেন। ওই সময় মাইক্রোবাসের ব্যানার খুলে গেলে মাওলানা আবু সাঈদ সেটি ঠিক করতে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতির রয়্যাল পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাওলানা আবু সাঈদ। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তাদের অবস্থা এখন স্থিতিশীল।

মাওলানা আবু সাঈদ চালনার বিল্লালিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও চার কন্যাসন্তান রেখে গেছেন। নিহতের বড় মেয়ে বিবাহিত, দ্বিতীয় মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তৃতীয় মেয়ে সম্প্রতি দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এবং ছোট মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।

আহত আনিসুর রহমান চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। মাওলানা আবু সাঈদের মরদেহ দাকোপে নেওয়া হয়েছে। পারিবারিক ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পরিবার।

এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “রাত তিনটার দিকে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park