1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা উপকমিটি গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা–১৭-এ নির্বাচনী প্রচারণা উপকমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের নির্দেশক্রমে গঠিত এই উপকমিটির অনুমোদনপত্রে আজ ১ ফেব্রুয়ারি স্বাক্ষর করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তাঁর স্বাক্ষরের মাধ্যমে ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

জিয়া প্রজন্ম দল (জেডপিডি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গঠিত এই উপকমিটি বিএনপির পক্ষে ঢাকা–১৭ আসনে দলীয় কর্মকাণ্ডের সমন্বয়, মাঠপর্যায়ে প্রচারণা পরিচালনা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারে কাজ করবে।

দলীয় নেতারা জানান, নির্বাচনের সময়সূচি সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবেই এই উপকমিটি গঠন করা হয়েছে। ঢাকা–১৭ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ বৃদ্ধি, নেতাকর্মীদের সক্রিয় করা এবং নির্বাচনী বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই কমিটির প্রধান লক্ষ্য।

জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির অনুমোদনে প্রকাশিত তালিকা অনুযায়ী, ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগর এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারোয়ার হোসেন রুবেল।

উপকমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন মো. আব্দুল মোহিত চৌধুরী, ইন্তাজ আলী, আনোয়ার পারভেজ, জসিম উদ্দিন, গাজী মনির আহমেদ, সিকদার মোহাম্মদ কায়েস, সোহেল চৌধুরী, সোহেল মাহমুদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, জাকির হোসেন, আফরোজা আক্তার সোমা, জাফর ইকবাল, সাইফুল ইসলাম, সোহেল রানা, নজরুল ইসলাম, শান্তাহার আলী শান্ত, মো. হাকিম মন্ডল, হামিদুর রহমান, মুক্তার হোসেন, খন্দকার আলমগীর কবির বাবু, আব্দুল গফুর, আফরোজা সুলতানা সাথী, আবু জাফর অপু, হাজী এম এ সেলিম, ইমরান খান, আহমেদ কবির লিপ্টন, আব্দুস সাত্তার, মোতালেব হোসেন, ফরহাদ হোসেন, জাকির হোসেন, মনির হোসেন সম্রাট, আবুল কালাম ও সুমন কুমার গোপ।

কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ঢাকা–১৭ নির্বাচনী আসনের প্রধান সমন্বয়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, এই উপকমিটি আগামী দিনে ঢাকা–১৭ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নির্বাচনী মাঠে দলকে শক্ত অবস্থানে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park