
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ইয়ুথ সোসাইটির উদ্যোগে চুলকাঠি প্রিমিয়ার লীগ (সিপিএল) এর ৫ম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুলকাঠি প্রিমিয়ার লীগ-২০২৫ সিজন-৫ এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হানিফ শিকদার, ইন্সপেক্টর আলী আকবর, চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান।
অনুষ্ঠানে শেখ মিরানুজ্জামান ও ভাবনা আক্তারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন: শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুসাইন সাঈদী, চুলকাঠি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়ামুদি দর্শকরা।
কৃষিবিদ শামীমুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, “বর্তমান তরুণ সমাজকে মাদক থেকে বের হয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আমাদের আগামী দিনের নেতৃত্ব হবে তরুণদের হাতেই, তাই তাদের জন্য লেখাপড়া এবং ক্রীড়াঙ্গনে অবদান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি চুলকাঠি ইয়ুথ সোসাইটির এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, “তারা তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সবসময় পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “খুনি হাসিনা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আমরা এই কলঙ্কজনক ইতিহাসকে চিরদিনের জন্য কবর দিতে চাই এবং তরুণদের আলোকিত করতে চাই।”