1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তাড়াশে আন্ত:জেলা গরুচোর চক্রের ২ সর্দার আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশে আন্ত:জেলা গরুচোর চক্রের ২ সর্দারকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। এসময় একটি ট্রাকসহ গরু চুরির কাজে ব্যবহৃত লোহার তৈরি বিভিন্ন সরমঞ্জাম উদ্ধার করলেও অন্যান্য চোররা পানিতে ঝাঁপিয়ে পড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

তাড়াশ থানার মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক দেড়টার সময় তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের খুঁটিগাছা এলাকায় ব্রিজে তাড়াশগামী একটি ট্রাকে করে একদল গরু চোর ঘটনাস্থলে এলে, টহল পুলিশের একটি গাড়ি তাদের গতিরোধ করেন।

 

এসময় আন্ত:জেলা গরুচোর চক্রের প্রধান হোতা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বকুলপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মো. সাগর (২৫) ও রাজশাহীর মতিহার থানার বামন শিকার মহল্লার বদিউজ্জামানের ছেলে মাসুম রেজা (২৮) জিজ্ঞাসাবাদ করার সময় অন্যান্য চোরেরা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এসময় দু’জনকে গ্রেফতারসহ ট্রাকে রাখা ধারলো অস্ত্র ও গরু চুরির বিভিন্ন সরমঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের গতকাল শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিয়য়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park