1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তাড়াশে সাবেক এমপি মান্নান তালুকদারকে গণসংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয় চত্বরে ওই গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি স.ম.আফসার আলী।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য পারভেজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম আমিনুল ইসলাম টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহাদাত হোসেন ফকির, যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেনসহ আরো অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দলীয় নেতা-কর্মীদের ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়েছে। ওই আন্দোলনে ছাত্র- শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করেছে শেখ হাসিনার সরকার। যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচার এ বাংলার মাটিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানান তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park