
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আয়োজিত এ মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চৌরাস্তা মোড়, থানা রোড, ডিগ্রি কলেজ রোড ও কবিরপুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে শৈলকুপা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আলামিন বিশ্বাস এবং শৈলকুপা পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইকবাল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অংশগ্রহণকারীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।