1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তুচ্ছ ঘটনায় এমএম স্কুলের দু’ছাত্রকে ছুরিকাঘাত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনার ফুলতলা উপজেলায় পিঠা উৎসবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু’ছাত্রকে ছুরিকাঘাত করেছে দু’যুবক। রোববার দুপুর ১২ টার দিকে ফুলতলা দামোদর ইউনিয়ন মুক্তমই মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। আহত দু’ছাত্রকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে পুলিশ এ ঘটনায় ছুরিসহ দু’যুবককে আটক করেছে।

আহত দু’ছাত্র হলেন, মুক্তমই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও দামোদর এলাকার জনৈক বুলবুলের ছেলে ইসান (১৫) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে তামিম (১৫)। আটক হওয়া দু’যুবক হলেন, বাদল মিনা ও হাসিব শেখ।

এ বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জাম্মান খান খুলনা গেজেটকে বলেন, মুক্তমই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বহিরাগত বাদল মিনা ও হাসিব শেখের চালচলন ছাত্রদের সন্দেহভাজন হওয়ায় ছাত্ররা তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। একপর্যায়ে তাদের কাছে থাকা ছুরি দিয়ে ইসান ও তামিমের ওপর হামলা চালায়। শিক্ষক ও ছাত্ররা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য সেবাকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরামর্শ দেয়। এদিকে হামলাকারী দু’যুবককে স্থানীয়রা ছুরিসহ আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park