1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় ইয়াবাসহ ব্যবসায়ী রবিউল শেখ আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলায় পুলিশের অভিযানে ইয়াবাসহ রবিউল শেখ (৩৯) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর সোয়া ৩টার দিকে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনজুর রহমানসহ পুলিশের একটি দল নলিয়ারচর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মিরাজ মোল্যা, পিতা- কালা মোল্যা, এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে রবিউল শেখকে আটক করা হয়। তার কাছ থেকে হালকা কমলা বর্ণের ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিউল শেখকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয় এবং তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তেরখাদা থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ১১/২৮, তারিখ- ২০/০৩/২০২৫, ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park