1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পরিশ্রম ও সুশিক্ষার মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বলেছেন, পরিশ্রম, ধৈর্য, সততা ও নিষ্ঠার সঙ্গে জীবন যুদ্ধে জয়ী হয়ে জাতিকে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ উপহার দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনা ছাড়া ভালো ফলাফল ধরে রাখা সম্ভব নয় এবং আকাশ ছোয়া স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।

ডিআইজি আরও বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সুশিক্ষা অর্জন করে নিজেকে আদর্শবান ও কৃতজ্ঞ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি তিনি মোবাইলে আসক্তি, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও মিথ্যাকে না বলার গুরুত্ব তুলে ধরেন।

তিনি ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলার পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ২০২৫ সালে এসএসসি তে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডিআইজি ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়ালিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ গাউছ, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু) ও তেরখাদা থানার ওসি মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী হোসেন আলী, তাহাসিন আহমেদ, শিফা আফরিন ও সুমাইয়া কনক। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন, সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব, সিনিয়র শিক্ষক দিল দেওযাজ উজ্জ্বল, অন্যান্য শিক্ষকমণ্ডলী, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park