1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় গৃহবধূ হত্যার ঘটনায় মামলা, আটক ৩

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলার বিজয়নগর এলাকায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত সাকিরন বেগম ময়না (৪০) নড়াইলের কালিয়া উপজেলার হরিসপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে আনিচ সরদারের প্রথম স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর সাকিরন বেগম খুলনার বয়রায় বসবাস করতেন, আর তার স্বামী আনিচ সরদার দ্বিতীয় স্ত্রী আঙ্গুরা বেগমকে নিয়ে হরিসপুরে থাকতেন। বিয়ের কিছুদিন পর স্বামীর পরামর্শে সাকিরন বিদেশে পাড়ি জমান এবং দুই বছর প্রবাসে অবস্থানকালে উপার্জিত সব অর্থ স্বামীকে পাঠান। তবে দেশে ফিরে জানতে পারেন, আনিচ দ্বিতীয় বিয়ে করেছেন। এ নিয়ে দাম্পত্য কলহ তৈরি হয় এবং সাকিরনের ওপর নির্যাতন নেমে আসে।

গত ২২ মার্চ বিকেলে পাওনা টাকা ফেরত চাইতে স্বামীর বাড়িতে যান সাকিরন। সেখানেই তাকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। গভীর রাতে তার লাশ বিজয়নগর এলাকার একটি কলাবাগানে ফেলে রেখে যাওয়া হয়।

পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই পান্না মিয়া বাদী হয়ে আনিচ সরদার, রনিচ সরদার (৪০), আঙ্গুরা বেগম (৩০), আকছের (৫৫), ও ছবেদা বেগম (৬২)-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে তিন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, আটককৃতদের মধ্যে রনিচ ও আনিচ সরদারের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশ আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park