
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মহিলা ডিগ্রি কলেজে নবীন ছাত্রীদের পরিচিতি পর্ব ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান এবং গভর্নিং বডির অভিভাবক সদস্য এম এইচ রহমাতুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়। আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক দিলিপ কুমার অধিকারী, সহকারী অধ্যাপক লক্ষ্মী রাণী বালা, জ্যেষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস, জ্যেষ্ঠ প্রভাষক মো. মাহাবুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক ইয়াসমিন আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক প্রণব কুমার বিশ্বাস, প্রভাষক উত্তম কুমার ঢালী ও প্রভাষক মনিরা রহমান মনি।
এ সময় নবীন ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন একাদশ শ্রেণির হাবিবা আক্তার, হাজেরা মাহমুদ, মোহনা ও ফারিয়া। পরে আফরোজা খাতুন, পূজা মণ্ডল ও জুই আক্তারের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।