1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জনস্বাস্থ্যের হুমকি: পচা মাংস বিক্রির দায়ে হোটেল মালিককে জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলায় পচা মাংস ও নাড়িভুড়ি রান্না করে বিক্রির দায়ে ‘সাহেব হোটেল’-এর মালিক সাহেব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৫ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সাহেব আলীকে খুলনা থেকে সিএনজিতে ফেরার পথে আটক করে। সিএনজিতে থাকা বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার হোটেল ও বাড়িতেও অভিযান চালানো হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে এবং জব্দকৃত মাংস জনসমক্ষে ধ্বংস করা হয়।

এলাকাবাসী জানায়, তেরখাদায় প্রতিদিন গরু জবাই ও তাজা মাংস সরবরাহ থাকলেও সাহেব আলী পচা মাংস এনে বিক্রি করতেন, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।

ঘটনার পর সাহেব আলী জনসমক্ষে ক্ষমা চাইলেও স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, খাদ্যে ভেজালের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park