1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জলবায়ু অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা), ১৩ মে:

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় “ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় এক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ এবং সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মনিরুল হক মন্টু। প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধীমান মজুমদার প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।

সভায় আরও উপস্থিত ছিলেন—

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত,পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল এবং সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা।

সভায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণের প্রয়োজনীয়তা এবং স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে অংশগ্রহণমূলক পরিকল্পনার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park