1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জলবায়ু ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ব্র্যাকের কর্মশালা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কমিউনিটি হেলথ রেসপন্ডার নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রজেক্ট ও ব্র্যাক হেলথ প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালা বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার।

কর্মশালার সঞ্চালনা করেন ডা. মো. জাহিদুল ইসলাম ও ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রোগ্রামের অফিসার মো. আকাশ মাহামুদ হৃদয়। আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. প্রিতম রাহুল, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম এবং মো. এস্কেনদার।

মুক্ত আলোচনায় জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি, স্থানীয় চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নানা সমস্যা চিহ্নিত করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নোট করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park