1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জাতীয় নাগরিক পার্টির মিছিল, সমাবেশ ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একটি মিছিল উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা মোঃ বদরুল হাসান, মোঃ শামীম হাওলাদার, মুজাহিদুল ইসলাম, হাসান মির্জা, তবিবুল ইসলাম ও হামিম।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়া থেকে গড়ে উঠেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে। তাঁরা অভিযোগ করেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই তরুণ প্রজন্মের আত্মত্যাগে জাতি নতুন দিকের সন্ধান পেয়েছে।

বক্তারা আরও বলেন, এনসিপি কোনো ক্ষমতার লোভে নয়, বরং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে।সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির তেরখাদা উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park