1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

আজ বুধবার তেরখাদা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক রেলি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্ত করন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুম এ্যাপে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বিথী, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তানিয়া রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রিয়াঙ্কার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোাহাম্মদ গোলাম মোস্তফা, একাডেমিক সুপার ভাইজর সাহেলা সুলতানা। এর আগে এক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park