1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

আজ ১০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোঃ নাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার কর্মপরিষদ সূরা সদস্য অধ্যাপক স ম এনামুল হক, তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওসার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন ও শেখ আজিজুর রহমান আজিবার।

এছাড়াও বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, জামায়াত নেতা আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, মাস্টার আহসান হাবিব লুনা, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহজাদা, মাওলানা মুজাহিদুল ইসলাম, মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান ও ডাঃ আব্দুল আজিজ। আলোচনা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park