1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

তেরখাদায় তারুণ্যের সমাবেশে আজিজুল বারী হেলাল: ‘গায়েবী মামলা প্রত্যাহার ও গুম-খুনের বিচার বাংলার মাটিতেই করতে হবে’

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি খুলনা, ৯ আগস্ট ২০২৫

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মী, আলেম-ওলামা ও নিরীহ মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুনসহ নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। ওই সময়ে হাজার হাজার নেতাকর্মীর নামে গায়েবী মামলা দেওয়া হয়েছিল, যার কারণে এখনো মাসের অর্ধেক সময় আদালতে কাটাতে হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এসব গায়েবী মামলা প্রত্যাহারসহ গুম-খুনের বিচার বাংলার মাটিতেই করতে হবে।

শনিবার বিকেল ৪টায় তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজিজুল বারী হেলাল আরও বলেন, দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনভাবেই মেনে নেওয়া হবে না, অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। তিনি তারুণ্যের প্রতি আহ্বান জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শক্তিশালী করতে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার, অপকর্ম থেকে দূরে থাকার এবং নতুন ভোটারদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার।এ 

তিনি বলেন, বিএনপি কখনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, দখলবাজ, মাদক ব্যবসায়ী বা টেন্ডার সিন্ডিকেটকে সমর্থন করে না; এসব ব্যক্তি বিএনপির কেউ হতে পারে না। প্রতিপক্ষের উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডে প্ররোচিত না হয়ে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মো. এবাদুল হক রুবায়েদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. আবু সাঈদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান এবং কমিটির সদস্য মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক ও মোল্লা হুমায়ুন কবির।

সাবেক ছাত্রনেতা মো. রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. মিল্টন হোসেন মুন্সী, তারিকুল রুমি, খালিদ হাসান, বোরহান সরদারসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park