1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় তারেক রহমানের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করলেন যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের অসহায় ও দুস্থ নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। শুক্রবার (৬ জুন) সকাল থেকে তার নিজ বাড়িতে দ্বিতীয় দিনের মতো এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভোর থেকেই শত শত নারী পারভেজ মল্লিকের বাড়িতে জড়ো হন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা পর্যায়ক্রমে ঈদ সামগ্রী গ্রহণ করেন। চাল, ডাল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে ফুটে ওঠে ঈদের আনন্দ। তারা বলেন, এই সহায়তা ঈদের আগে অনেক বড় উপকারে এসেছে এবং তারা তারেক রহমান ও পারভেজ মল্লিকের জন্য দোয়া করেন।

পারভেজ মল্লিক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ঈদের আনন্দ যেন সবাই ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যে আমরা প্রতি বছর এ ধরনের সহায়তা দিয়ে থাকি।”

এর আগে তিনি তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত অসহায় পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করেন।

বিতরণ কার্যক্রমে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, লালিম শেখ, গোলজার আলম প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park