1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ গত ১০ মার্চ রাতে কুমীরডাঙ্গা এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মফিজ শেখকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, কুমীরডাঙ্গা এলাকার মফিজ শেখ এক বছর আগে স্থানীয় এক গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘ এক বছর ধরে গৃহবধূকে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করে।

সর্বশেষ, গত ২৯ জানুয়ারি ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে একই কৌশলে গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে খাটের ওপর ফেলে নির্যাতন চালায়। গৃহবধূ প্রতিবাদ করলে আসামি পূর্বে ধারণ করা ভিডিও প্রচারের হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী তেরখাদা থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর- ০৫, তারিখ ১০/০৩/২০২৫। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১৮)(৮) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, আসামির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park