
নিজস্ব প্রতিবেদক
তেরখাদায় নাশকতা মামলার দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই আব্দুর রহিম ও সংগীয় ফোর্স মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ও নাশকতা মামলার সন্দেহভাজন আসামি মো. ফারুক আহমেদ শেখকে আটক করেন। মামলাটি তেরখাদা থানায় দায়েরকৃত (মামলা নং- ০২/১১৬, তারিখ ০৪/১১/২০২৪)।

অপরদিকে, সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৪৫টার দিকে একই মামলার আরেক সন্দেহভাজন আসামি ও বারাসাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সুজ্জলকে আটক করা হয়।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।