1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় নাশকতা মামলার আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলায় নাশকতা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে লস্করপুর গ্রামে আসামির বসতবাড়ি থেকে মহিদুল শেখ (৪০), পিতা- মোঃ ছালাম মল্লিক, সাং- লস্করপুর, থানা- তেরখাদা, জেলা- খুলনা-কে গ্রেফতার করা হয়। তিনি মধুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহিদুল শেখের বিরুদ্ধে তেরখাদা থানার মামলা নং- ০২(১১)২৪, তারিখ- ০৪/১১/২০২৪-এর এজাহারনামীয় আসামি হিসেবে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ১৩৪/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, থানার বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃত মহিদুল শেখকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park