
নিজস্ব প্রতিবেদক
খুলনার তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গাসহ বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখ।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে তিনি উপজেলা সদরের কাটেঙ্গাসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, “পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়েছে কি না, পণ্য বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, এবং ক্রয়ের চালানপত্র সঠিকভাবে রাখা হয়েছে কি না তা যাচাই করা হয়েছে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাজারে কোনো ধরনের অনিয়ম বা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।”