1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি, খুলনা 

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক দমন ও অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ধানখালি বাজার এলাকায় নৌবাহিনী ও তেরখাদা থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম হাসান ভূইয়া (৩৩)। তিনি ওই এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ডেকোরেটরের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। অভিযান চলাকালে তার ভাড়াকৃত দোকান তল্লাশি করে ৩১ পিস ইয়াবা, একটি স্মার্টফোন, একটি দেশীয় কুড়াল, একটি হাতুড়ি, দুটি টর্চলাইট, দুটি রড এবং নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান ভূইয়ার মাদক ব্যবসার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল এবং তার বিরুদ্ধে অভিযানের দাবি জানিয়ে আসছিল। অভিযানের খবর পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। আটককৃত ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park